×

জাতীয়

হলি ফ্যামিলির ডা. সালাউদ্দিনের বিরুদ্ধে প্রতিবেদন ৬ ফেব্রুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ০১:১০ পিএম

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর আগামী এ দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, এ দিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক সালমান রহমান প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন বিচারক।

এর আগে গত ২৮ ডিসেম্বর যৌন হয়রানির অভিযোগে রমনা থানায় হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

পরদিন ২৯ ডিসেম্বর আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। ৩০ ডিসেম্বর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় ডা. সালাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ১৩ জানুয়ারি থেকে তিনি জামিনে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App