×

জাতীয়

নির্বাচনী সহিংসতায় ১০০ প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ ইসির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৪ পিএম

নির্বাচনী সহিংসতায় ১০০ প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ ইসির

বৃহস্পতিবার ব্রিফিংয়ে নির্বাচনী সহিংসতায় ১০০ প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। ছবি: সংগৃহীত

আটটি ধাপের এবার চার হাজার ১৩৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে। এতে গড়ে ভোট পড়েছে ৭২ দশমিক ২০ শতাংশ। ১০০ জনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

নির্বাচনী সহিংসতায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন চলাকালে ১০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এজন্য দুঃখ প্রকাশ করছি।

ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, দেশে শান্তিপূর্ণভাবে অষ্টম ধাপের সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ধাপের দুটি ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে এখন পর্যন্ত শেষ হওয়া আটটি ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যা দাঁড়াল ৩৭১ জনে। এবার ৩৯৪টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App