×

জাতীয়

সব রেকর্ড ভেঙে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ১৫১ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ০২:৪৮ পিএম

এলপিজির দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন মূল্য হার অনুযায়ী প্রতিকেজি এলপিজির দাম ১২ টাকা ৫৪ পয়সা বাড়ানো হয়েছে। এই হিসেবে সিলেন্ডার প্রতি দাম বাড়ল ৫০ টাকা ৫৬ পয়সা। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সংবাদ সম্মেলন করে নতুন এই দাম ঘোষণা করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২৪০ টাকা থেকে বেড়ে এখন ১ হাজার ৩৯০ টাকা দশমিক ৫৬ পয়সা করা হয়েছে। এই হিসেবে সিলিন্ডার প্রতি দাম বাড়ল ১৫০ টাকা ৫৬ পয়সা। সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়। এর আগে ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি কেজি এলপিজি ৯৮ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৩ টাকা ৩৪ পয়সা করেছিল কমিশন। সে সময় ১২ কেজির দাম ১ হাজার ১৭৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৪০ টাকা করা হয়। অনলাইন সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করেন বিটিআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। সংবাদ সম্মেলনে সচিব আবু সায়িদ, সদস্য মকবুল ই ইলাহিসহ অন্যরা উপস্থিত ছিলেন। জানুয়ারি মাসে এলপিজির দাম কমিয়ে প্রতিকেজি এলপিজি ১০২ টাকা ৩২ পয়সা থেকে কমিয়ে ৯৮ টাকা ১৭ পয়সা করা হয়। সে সময় সিলিন্ডারপ্রতি কমানো হয় ৫০ টাকা। সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি সিপি অনুসারে ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে প্রতি টন ৮৯৫ এবং ৯২০ ডলারে উঠেছে। যা গত মাসে ছিল ৭৭৫ ডলার। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫: ৬৫ বিবেচনায় মার্চ মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App