×

জাতীয়

সিপিবির সভাপতি শাহ আলম, সম্পাদক প্রিন্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৪:২৩ পিএম

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক ছাত্র নেতা রুহিন হোসেন প্রিন্স। এর আগের কমিটিতে শাহ আলম পার্টির সাধারণ সম্পাদক এবং রুহিন হোসেন প্রিন্স পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

শুক্রবার (৪ মার্চ) পার্টির দ্বাদশ কংগ্রেসে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় তারা নির্বাচিত হয়েছেন। পার্টি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিন 'দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো' এই স্লোগানে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে সিপিবির দ্বাদশ কংগ্রেসে নতুন কমিটি নির্বাচিত হয়। কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী পার্টির কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সদস্যসংখ্যা হবে ৪৯ জন। সেখানে গোপন ব্যালটে প্রতিনিধিদের ভোটে ৭২ জন প্রার্থীর মধ্যে ৪৩ জন নির্বাচিত হন। তাদের মধ্য থেকে আজ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্যরা নির্বাচিত হলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App