×

জাতীয়

আওয়ামী লীগকে সরাতে না পারলে জনগণ স্বস্তি পাবে না: ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ১১:৩৪ এএম

আওয়ামী লীগকে সরাতে না পারলে জনগণ স্বস্তি পাবে না: ফখরুল

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রতীকী অনশন করে বিএনপি। ছবি: ভোরের কাগজ

রোজা শুরু হওয়া সত্ত্বেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে সরাতে না পারলে দেশের জনগণ স্বস্তি পাবে না। আজ শনিবার (২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত প্রতীকী অনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু হয়।

বিএনপির মহাসচিব বলেন, এ সরকার জনগণকে স্বস্তি দিতে ব্যর্থ হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে সরকার ব্যর্থ হয়েছে। কাল থেকে রোজা, কিন্তু সীমাহীন ব্যর্থতা আর সরকারের লোভের কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী।

তিনি বলেন, এ গণঅনশনের মাধ্যমে এ সরকারকে পরাজিত করতে হবে। এ সরকারকে জানাতে হবে। তাদের ওপর জনগণের আস্থা নেই। তাদের ক্ষমতা থেকে সরে যেতে হবে। পদত্যাগ করে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

দলের বহু নেতাকর্মীকে আটক রাখা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল আরও বলেন, বেগম জিয়াকে মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে। এসময় সব রাজনৈতিক নেতাকর্মীর মুক্তি দাবি করেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সভাপতি ফজলুর রহমান খোকনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App