×

জাতীয়

কুমিল্লা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২২, ০৮:৩৪ পিএম

কুমিল্লা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ শুরু

শনিবার উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। ছবি: ভোরের কাগজ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

শনিবার (২৮ মে) উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি সদস্য সংগ্রহের কার্যক্রের উদ্ধোধন করেন।

এসময় ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর প্রথম সদস্য ফরম পূরণ করে নিজের সদস্য নবায়ন করেন। এ সময় আগামী ২৪ সেপ্টেম্বর দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া আগামী জুলাই মাসের মধ্যে দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের সম্মেলন শেষ করার নির্দেশনা দেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আহসান হাবীব চৌধুরী (লিল মিয়া)'র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সহ-সভাপতি অধ্যাপক আবদুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজিসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজ থেকে আওয়ামী লীগে নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। দূর দিনের কর্মীদের মূল্যায়ন করতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চাইবে। বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। যেন কোন ভাবেই কোন অপশক্তি দেশের উন্নয়নের উপর আঘত হানতে না পারে। সেই জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ জননেত্রী শেখ হাসিনার হাতেই উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি দেশ ও দেশের সার্বভৌমত্ত নিরাপদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App