×

জাতীয়

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হলেন রাবাব ফাতিমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২২, ১০:২৪ এএম

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হয়েছেন রাবাব ফাতিমা। বৃহস্পতিবার (৯ জুন) জাতিসংঘের মহাসচিব তাকে স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) ও ক্ষুদ্র দ্বীপপুঞ্জের উন্নয়নশীল দেশের (এসআইডিএস) জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন।

জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, রাবাব ফাতিমা জাতিসংঘের ইউএন-ওএইচআরএলএলএসের জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে জামাইকার কোর্টেনে র‌্যাটরের স্থলাভিষিক্ত হয়েছেন।

রাবাব ফাতিমা এখন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সেখানে দায়িত্বে যাওয়ার আগে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি।ফাতিমা জ্যামাইকার কোর্তেনায় রাত্রের স্থলাভিষিক্ত হচ্ছেন।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতকের পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের টাফটস ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৯ সালে কূটনেতিক পেশা শুরু করেন ফাতিমা। নিউইয়র্ক-টোকিওর আগে তিনি কলকাতা, জেনেভা এবং বেইজিংয়েও দায়িত্ব পালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App