×

জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করার আহ্বান সেতুমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ০১:২৫ পিএম

যানজট এড়াতে মহাসড়কের পাশে যেসব কোরবানি পশুর হাট বসেছে, তার পরিসর যাতে কোনোভাবেই না বাড়ে সেই বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক নজরদারি বাড়ানোর আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (৮ জুলাই) সকালে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান তিনি। একই সময় জরুরি ও রপ্তানি পণ্য ছাড়া ট্রাক-কাভার্ড ভ্যান নির্দিষ্ট সময়ের জন্য চালানো বন্ধ রাখারও আহ্বান জানান সেতুমন্ত্রী।

এবারের ঈদে সরকারি ছুটি কম থাকায় প্রায় একই সময় লাখ লাখ মানুষ নাড়ির টানে গ্রামে যাচ্ছে। পাশাপাশি পদ্মা সেতু চালু হওয়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহু মানুষ এবার গ্রামে যাওয়ার অভিযাত্রায় শামিল হয়েছে। এমতাবস্থায় যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানোর জন্য সব গাড়ি চালকের প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

জীবনের প্রতি মায়া রেখে, জীবনের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে মহাসড়কে নিয়ম মেনে যাতায়াত করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে সবাইকে নিরাপদে থাকতে হবে।

এবারের ঈদযাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ। সামান্য উদাসীনতা ও স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তাই পরিবহনে, ঈদের ছুটিতে ও ফিরতি যাত্রায় মাস্ক পরা ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সামান্য অবহেলা পুরো পরিবারের অপরিমেয় ক্ষতির কারণ হতে পারে। তাই সবাইকে মাস্ক পরাসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

এছাড়া, কোরবানির পশুবাহী গাড়ি ধীরে চলায় এবং পথিমধ্যে নষ্ট হওয়ায় কোথাও স্বল্প সময়ের জন্য যানজট ধীরগতিতে চলছে, এ জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গাড়ির চাকা সচল রাখার চেষ্টা করা হচ্ছে জানিয়ে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন, পরিবহন, মালিক-শ্রমিকসহ সবাইকে নিজ নিজ প্রয়াস জোরদারের মাধ্যম ঈদযাত্রা নির্বিঘ্ন করারও আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App