×

জাতীয়

রাজধানীতে ঈদের জামাত কোথায়, কখন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ০১:২৯ পিএম

রাজধানীতে ঈদের জামাত কোথায়, কখন

ফাইল ছবি

মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে রবিবার। এবারের ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে (হাইকোর্ট প্রাঙ্গণ) সকাল আটটায় সম্পন্ন হবে।

এখানে একটি জামাত হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে সময় ঠিক রেখে প্রধান জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি শুরু হবে সকাল সাতটায়। আর পঞ্চম জামাত হবে বেলা পৌনে ১১টায়।

ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠানের তারিখ গত মাসের মধ্যভাগে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এদিকে, জাতীয় মসজিদের পাঁচটি ঈদ জামাতের সময় বুধবার জানিয়ে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল সাতটা, আটটা, নয়টা, ১০টা ও পৌনে ১১টায় পর্যায়ক্রমে বায়তুল মোকাররমে ঈদের জামাত সম্পন্ন হবে। সকাল সাতটায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ আতাউর রহমান।

দ্বিতীয় জামাত হবে সকাল আটটায়। এ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী এবং মুকাব্বির হবেন খাদেম মো. আব্দুল হাদী।

সকাল নয়টায় অনুষ্ঠিত তৃতীয় জামাতে ইমাম হবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। খাদেম মো. শহিদ উল্লাহ মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন।

চতুর্থ ঈদ জামাত হবে সকাল ১০টায়। এই জামাতের ইমাম ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী।

বায়তুল মোকাররমে ঈদুল আজহার পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন অপর পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম। এ জামাতটি অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১০টায়।

পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ।

এরই মধ্যে ঈদ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App