×

জাতীয়

১৫ বছরের রাজনীতি জীবনের অবসান নুরে আলমের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ১০:২৫ পিএম

ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের (৩৮) মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বুধবার (৩ আগস্ট) রাত নয়টার দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সযোগে কমফোর্ট হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহতের বড় ভাই আবুল কাশেম বলেন, তাদের বাবা মৃত আবু সালেহ ও মা মৃত আফরোজা বেগম। স্ত্রী সিফাত ও একমাত্র মেয়ে আফরাসহ (৫) পরিবারের সবাই গ্রামের বাড়ি ভোলার সদর চর নোয়াবাদ গ্রামে থাকতেন। চারভাই ও চারবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

আবুল কাশেম আরও বলেন, ভোলার সবাই খুব পছন্দ করতো নুরে আলমকে। ১৫ বছর রাজনীতিজীবন ছিল নুরে আলমের। আমিও অনেক আগে রাজনীতি করতাম। এটা এতো খারাপ, এতো কলুষিত, এ জন্য ছেড়ে দিছি।

গত ৩১ জুলাই ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। আহত নুরে আলমকে ওই দিন রাত নয়টা ৫৫ মিনিটে রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল তিনটায় তার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App