×

জাতীয়

ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলায় প্রধান আসামি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ১১:৫২ এএম

ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রধান আসামি দিব্য সরকার গ্রেপ্তার করেছে পুলিশ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (০৩ অগস্ট) রাত সাড়ে ১২টায় শাহপরাণ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নারী ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্তর ঘটনায় ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে দুই শিক্ষার্থীকে মারধর করেন বহিরাগতরা। দুটি ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘটের ডাক দেন।

আসামিদের গ্রেপ্তারে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে জরু‌রি ও বহির্বিভাগসহ ওসমানী হাসপাতালের সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তারা।

সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চলমান অচলাবস্থার নেপথ্যে নারী ইন্টার্ন চিকিৎসককে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।

এ ঘটনার জেরে গত সোমবার রাতে মেডিকেল কলেজ ক্যাম্পাসে দুই শিক্ষার্থীকে মারধর করেন বহিরাগতরা। দুটি ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘটের ডাক দেন ও মেডিকেল শিক্ষার্থীরাও ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App