×

জাতীয়

বিএনপির লাগাতার কর্মসূচি ২২ আগস্ট থেকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ০২:৩৭ পিএম

বিএনপির লাগাতার কর্মসূচি ২২ আগস্ট থেকে

আগামী ২২ আগস্ট থেকে দেশব্যাপী লাগাতার কর্মসূচি পালন করবে। এ কারণে উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের জন্য তৃণমূল নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধি, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে এসব কর্মসূচি পালন করা হবে।

তৃণমূল নেতাকর্মীদের দেয়া রিজভীর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, প্রতিটি উপজেলা, থানা, পৌর কর্মসূচির তারিখ নির্ধারণ করবেন জেলার নেতারা। ২২ আগস্ট থেকে প্রতিদিন প্রতিটি জেলা, মহানগরের কমপক্ষে একটি উপজেলা, থানায় কর্মসূচি পালিত হবে। সেসব কর্মসূচিতে জেলার নেতারা এবং ওই সব জেলার অধিবাসী কেন্দ্রীয় নেতারা ও সাবেক সংসদ সদস্য উপস্থিত থাকবেন।

দ্বিতীয় নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের কর্মসূচির তারিখ নির্ধারণ করবেন উপজেলা, থানা, পৌর নেতারা। ২২ আগস্ট থেকে প্রতিদিন কমপক্ষে একটি ইউনিয়ন, ওয়ার্ডে কর্মসূচি পালিত হবে। সেসব কর্মসূচিতে উপজেলা, থানা, পৌর নেতারা উপস্থিত থাকবেন।

দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনায় বলা হয়েছে, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্ব স্ব ইউনিটের নেতারা কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করবেন। এ বিষয়ে স্ব স্ব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সার্বিক সমন্বয় করবেন এবং ইউনিটগুলোকে নির্দেশ দেবেন।

দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনায় বলা হয়েছে, বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা ঘোষিত কর্মসূচি সফল করতে সার্বিকভাবে সমন্বয় করবেন।

প্রতিটি ইউনিটের কর্মসূচি পালনের তারিখ নির্ধরণ করে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতেও চিঠিতে নির্দেশনা দেয়া হয়। কর্মসূচি সফল এবং আন্দোলন বেগবান করার প্রস্তুতি নেয়ার আহ্বানও জানানো হয় ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App