×

জাতীয়

সাবেক ইসি মাহবুব তালুকদার আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০৩:০৪ পিএম

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার মারা গেছেন। আজ বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব। তিনি জানান, মাহবুব তালুকদার গত ১ জুলাই থেকে রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি নানা গুরুতর অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত ছিলেন।

তার মৃত্যুর সময় স্ত্রী নিলুফার বেগম ও বড় মেয়ে আইরীন মাহবুব হাসপাতালে ছিলেন।

জানা গেছে, গত ১৬ জুলাই তার চেন্নাই যাবার টিকিট কাটা থাকলেও শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী না হওয়ায় তা বাতিল করা হয়।

মাহবুব তালুকদার ইউনাইটেড হাসপাতালে মেডিসিনের অধ্যাপক ডা. তৈমুর নেওয়াজের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন আইজিপির আলোচনায় একাধিক নাম

নতুন আইজিপির আলোচনায় একাধিক নাম

আখাউড়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে যুবদলের খাবার বিতরন

আখাউড়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে যুবদলের খাবার বিতরন

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে সংশয়, আলোচনার আড়ালে বাড়ছে সংঘাতের শঙ্কা

ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে সংশয়, আলোচনার আড়ালে বাড়ছে সংঘাতের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App