×

জাতীয়

বিজয়নগরে ইলেকট্রনিক্স শোরুমে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২, ০৮:১৮ পিএম

বিজয়নগরে ইলেকট্রনিক্স শোরুমে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
বিজয়নগরে ইলেকট্রনিক্স শোরুমে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

বুধবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের শোরুমে আগুনের সূত্রপাত হয়। ছবি: ভোরের কাগজ

বিজয়নগরে ইলেকট্রনিক্স শোরুমে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

ভবনটিতে খাওয়ার আড্ডা নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। ছবি: ভোরের কাগজ

রাজধানীর পল্টনের বিজয়নগরে হোটেল একাত্তরের গলিতে একটি হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিট কাজ করছে। ভবনটিতে খাওয়ার আড্ডা নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

[caption id="attachment_363821" align="aligncenter" width="700"]
বুধবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের শোরুমে আগুনের সূত্রপাত হয়। ছবি: ভোরের কাগজ[/caption]  

জানা গেছে, খাওয়ার আড্ডা রেস্টুরেন্ট ভবনের দুই তলার ছাদের ওপর টিন শেড ঘর। স্থানীয়রা জানান, সেখানে বিভিন্ন পার্স সংযোজন করে টিভি তৈরি করা হতো।

[caption id="attachment_363822" align="aligncenter" width="700"] ভবনটিতে খাওয়ার আড্ডা নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। ছবি: ভোরের কাগজ[/caption]  

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়নগরের একটি ভবনে আগুন লেগেছে বলে খবর পাই। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে খাওয়ার আড্ডা নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। সেই ভবনের টপ ফ্লোরে হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের শোরুমে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ৬টি ইউনিট পাঠানো হয়। পরে পর্যায়ক্রমে আরো ৭টি ইউনিট বাড়ানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App