×

জাতীয়

কমছে বাস ভাড়া, শিগগিরই সিদ্ধান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ০৭:৪৮ পিএম

কমছে বাস ভাড়া, শিগগিরই সিদ্ধান্ত

কমছে বাস ভাড়া। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর কারণে গণপরিবহণের ভাড়াও কমে যেতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এমন ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, যেহেতু ডিজেলের দাম বাড়ানোর পর ভাড়া বাড়ানো হয়েছিল, দাম কমায় এখন ভাড়া কমানোর একটি প্রস্তাব এসেছে। আগামীকাল বুধবার একটি মিটিং হবে, সেখানে আমরা এই ঘোষণা দেব। কত কমবে সেটা এখনই বলছি না, তবে ভাড়া কমবে।’

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ সূত্র জানিয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) আমন্ত্রণে আগামীকাল (বুধবার) বিকাল ৫টায় রাজধানীর বনানীর বিআরটিএ প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। গত ৬ আগস্ট ডিজেলের দাম ৮০ টাকা থেকে ৩৪ টাকা (৪২.৫ শতাংশ) বাড়িয়ে লিটার ১১৪ টাকা করার পর বাসের ভাড়াও বাড়ানো হয়। প্রতি কিলোমিটারে দূর পাল্লার বাস ভাড়া ৪০ পয়সা এবং মহানগরে ৩৫ পয়সা করে বাড়ানো হয়। দূর পাল্লায় বাসের ভাড়া কিলোমিটারে এখন ২ টাকা ২০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা। জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গেই (৬ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি বৈঠকে বসে। সেই বৈঠকে বাস ভাড়া নির্ধারণ করা হয়। যা পরের দিন (৭ আগস্ট) থেকে কার্যকর হয়। গত ৬ আগস্ট ডিজেল ও কেরোসিনে লিটারে ৩৪ টাকা, পেট্রলে ৪৪ টাকা ও অকটেনে ৪৬ টাকা দাম বাড়ানো হয়েছিল। এরপর সব ধরনের পণ্য ও সেবার দাম বাড়তে থাকে। গত ২৮ আগস্ট ডিজেলে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। আর ৫ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়। শুল্ক কমানোর পরদিনই জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার। ২৯ আগস্ট ডিজেল-অকটেন-পেট্রল-কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা, পেট্রল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায় বিক্রি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App