×

জাতীয়

হরিপুর গ্যাসক্ষেত্রে কূপ খনন করবে চীনা কোম্পানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৮ এএম

হরিপুর গ্যাসক্ষেত্রে কূপ খনন করবে চীনা কোম্পানি

প্রতীকী ছবি

সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রে নতুন অনুসন্ধান কূপ খনন করবে চীনা কোম্পানি সিনোপ্যাক পেট্রোলিয়াম কর্পোরেশন।

বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধানে কাজটি পেয়েছে সিনোপ্যাক। সিলেট-১০ নামে এ কূপটি ৩ হাজার ৩০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। এতে ব্যয় হবে ১৪৯ কোটি টাকা। গ্যাস উন্নয়ন তহবিল ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) নিজস্ব তহবিল থেকে এ অর্থ ব্যয় করা হবে।

রবিবার (১১ সেপ্টেম্বর) প্রকল্প বাস্তবায়নে সিনোপ্যাক ও এসজিএফএলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় তিনি বলেন, বাস্তবসম্মত প্রকল্প নিয়ে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ বাড়ানো আবশ্যক। গৃহীত প্রকল্পগুলো নির্ধারিত সময়ের আগেই বাস্তবায়ন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App