×

জাতীয়

চকবাজারে অগ্নিকাণ্ড: মামলার প্রতিবেদন ১৩ অক্টোবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০১:২৯ পিএম

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেন নি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন। এ সময় জামিনে থাকা বরিশাল হোটেলের মালিক মো. ফখরুদ্দিনসহ দুই আসামী আদালতে হাজিরা দেন।আদালতে চকবাজার থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক হেলাল এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন লাগে।এতে ওই ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন। ঘটনার পরদিন ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App