×

জাতীয়

৯ পণ্যের দাম নির্ধারণ হতে যাচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৬ পিএম

৯ পণ্যের দাম নির্ধারণ হতে যাচ্ছে: বাণিজ্যমন্ত্রী

দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নয়টি নিত্যপণ্যের দাম ৭ দিনের মধ্যে ঠিক কর দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেলসহ বিশ্বের প্রায় সব দেশেই দ্রব্যমূল্যের দাম বাড়ছে। তাই দেশেও বাড়ছে।

বর্তমান পরিস্থিতিতে মালিকেরা যে পরিমান লাভ করছে শ্রমিকরা তার ন্যায্য পাচ্ছে কিনা সে বিষয়টি গবেষণা করে দেখার আহবান জানান তিনি। এছাড়া কারসাজি করে দাম বাড়ালে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন বাণিজ্যমন্ত্রী।

শ্রম মন্ত্রণালয়কে মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়টি দ্রুত নিস্পত্তির আহবান জানিয়ে মন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে তাতে শ্রমিকদের চলতে কষ্ট হচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের জন্য আলাদাভাবে ওএমএস চালুর আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে দ্রুত প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইকবাল সোবহানকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইকবাল সোবহানকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আসছে ৬ শৈত্যপ্রবাহ

আসছে ৬ শৈত্যপ্রবাহ

এসিল্যান্ড হলেন ৬২ কর্মকর্তা, তালিকা প্রকাশ

এসিল্যান্ড হলেন ৬২ কর্মকর্তা, তালিকা প্রকাশ

সিরাজগঞ্জ-পাবনায় অভিযানে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

সিরাজগঞ্জ-পাবনায় অভিযানে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App