×

জাতীয়

খালেদার বিরুদ্ধে চার্জগঠন ২৫ জানুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:১৮ পিএম

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২৫ সেপ্টেম্বর) মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে আদালতে হাজির হতে পারেননি। তাই তার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর ভারপ্রাপ্ত বিচারক আলি হোসেন অভিযোগ গঠনের জন্য নতুন এ দিন ধার্য করেন।

এর আগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনির প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকা দুর্নীতির অভিযোগ এনে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। তবে মামলাটির ৬ আসামি মারা যাওয়ায় তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, কয়লা উত্তোলনে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সিএমসির সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতি হয়েছে। বড়পুকুরিয়া কয়লাখনির অনুমোদন দিয়ে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App