×

জাতীয়

হাজারীবাগে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৪ পিএম

হাজারীবাগে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

হাজারীবাগে সমাবেশকে ঘিরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ

হাজারীবাগে আ.লীগ-বিএনপি সংঘর্ষ
হাজারীবাগে আ.লীগ-বিএনপি সংঘর্ষ
হাজারীবাগে আ.লীগ-বিএনপি সংঘর্ষ
হাজারীবাগে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

সমাবেশ শুরু হওয়ার আগেই রাজধানীর হাজারীবাগে আওয়ামী লীগ- বিএনপির মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) হাজারীবাগ ও ঢাকার ১৬টি স্থানে জ্বালানি তেলসহ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং দলের চার নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে বিএনপির এই সমাবেশ হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে দুইটার দিকে হাজারীবাগের টালি অফিস রোডে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপির কর্মী সমর্থকেরা লাঠি হাতে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার পথে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে।

পাল্টাপাল্টি বেশ কয়েকজন কর্মীকে বেধড়ক লাঠিপেটা করতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে উভয় পক্ষ দুইদিকে সরে গেলে পরিস্থিতি শান্ত হয়।

পরে টালি অফিস রোডের মোড়ে আওয়ামী লীগ যুবলীগে ছাত্রলীগের নেতা-কর্মীরা সমর্থকেরা লাঠি হাতে সেখানে যায়। এখনো তারা সেখানে লাঠি হাতে অবস্থান করছেন। পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে।

এদিকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক উল্টে পাশে বেড়িবাঁধের পাশেই ছোট একটি মাঠে বিএনপির সমাবেশ চলছে। সমাবেশে বিএনপির শত শত নেতাকর্মী লাঠি ও জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে জড়ো হচ্ছে।

এ বিষয়ে ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল ফেরদৌস বলেন, শান্তিপূর্ণ সমাবেশে তো লাঠির দরকার নেই। লাঠি থাকলে শান্তি বিনষ্ট হতে পারে । সে জন্য আমরা সমাবেশে আসা লোকজনকে লাঠি সরিয়ে ফেলতে বলেছি।

ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও সেখানে সমাবেশ করতে না পেরে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পাশে এই সমাবেশ হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App