×

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ০৫:২৩ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল চারটা ৪০ মিনিটে জাতির পিতার সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

এর আগে প্রথমবারের মতো পদ্মা সেতু পার হয়ে দুপুরে সড়ক পথে বঙ্গভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়ে বিকেল চারটা ৩৫মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে উপস্থিত হন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ সময় রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা স্বাগত জানান।

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় রাষ্ট্রপতির পরিবারবর্গ তার সঙ্গে ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে চা চক্রে অংশ নেন তিনি।

চা চক্র শেষে বিকেল সোয়া পাঁচটায় টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানী উপজেলার কালনা সেতুর উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে রাষ্ট্রপতির। সেখানে উপস্থিত হয়ে তিনি মধুমতি সেতু (কালনা সেতু) ও মধুমতি নদী দর্শন করবেন।

সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে তিনি মধুমতি সেতু থেকে শিবচরের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে উপস্থিত হয়ে তিনি মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত ও মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ দর্শন করবেন। সন্ধ্যা সাতটা ২০ মিনিটে শিবচর থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন। রাত সাড়ে আটটায় রাষ্ট্রপতির বঙ্গভবনে পৌঁছার হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান শাহর মাকে ১০০ কোটি টাকার প্রস্তাব!

সালমান শাহর মাকে ১০০ কোটি টাকার প্রস্তাব!

১৫০ বছর উদযাপন হবে ঐক্য, ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ ১৫০ বছর উদযাপন হবে ঐক্য, ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব: ভূমিমন্ত্রী

পে স্কেল বাস্তবায়নে অর্থ আসবে যেভাবে

পে স্কেল বাস্তবায়নে অর্থ আসবে যেভাবে

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত ৬ গাড়ি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App