×

জাতীয়

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ০২:০৯ পিএম

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তের বাসিন্দা মুনতাজ হোসেন (৩২) নামে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রবিবার (৯ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত মুনতাজ হোসেন ওরফে জাহাঙ্গীর দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

নিহতের মেজো ভাই ইন্তাজুল আলী বলেন, রাতে সীমান্তে মহিষ আনতে যান মুনতাজ। রাত ১টার দিকে সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের অপর পাশ থেকে ৭-৮ রাউন্ড গুলিবর্ষণ করেন ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুনতাজ। পরে তার মরদেহ নিয়ে যান বিএসএফ সদস্যরা।

এ প্রসঙ্গে ভারতের কৃষ্ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবিন মুখার্জি বলেন, নিহত বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশে মহিষ নিয়ে যাচ্ছিলেন। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, ঘটনাটি শোনার পর আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App