×

জাতীয়

১০ বছর পর গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০১:১৪ পিএম

১০ বছর পর গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

র‌্যাবের হাতে গ্রেপ্তার মোশাররফ হোসেন

চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-২। তিনি দীর্ঘ দশ বছর ধরে পালিয়ে ছিলেন।

গত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার (১৭ অক্টোবর) সকালে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

ফজলুল হক আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গত রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

গ্রেপ্তার মোশাররফ নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও তিনি পলাতক থাকেন। পরবর্তী সময়ে ২০১৭ সালে হাইকোর্ট এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহর (৩৪) যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও মোশাররফ পলাতক ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App