×

জাতীয়

জোবায়দার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ ১ নভেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৭:৫২ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগপত্র গ্রহণের জন্য আগামী ১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ তারিখ ধার্য করেন। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে দিন ধার্য করার কথা ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক এ দিন ধার্য করেছেন। হাইকোর্ট এ বছরের ২৬ জুন তারেক ও জোবায়দাকে পলাতক ঘোষণা করে চার কোটি ৮২ লাখ টাকার দুর্নীতি মামলা দায়ের ও এর প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা পৃথক রিট আবেদন খারিজ করে দেন। রিট খারিজ করে দেয়া রায়ে হাইকোর্ট একইসঙ্গে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের করা এই মামলার স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়ে সংশ্লিষ্ট নিম্ন আদালতকে যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম শেষ করার নির্দেশ দেন। রায় পাওয়ার ১০ দিনের মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে মামলার রেকর্ড ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠাতে বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App