×

জাতীয়

বাংলামোটরে আবাসিক ভবনে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ০৭:০০ পিএম

রাজধানীর বাংলামোটরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বাংলামোটরে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পাই। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অল্প ধোয়া ছিল, আগুন খুব বড় ছিল না।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের

১৩ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যা বললো যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যা বললো যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App