×

জাতীয়

গণমাধ্যম কর্মীদের জন্য ফেলোশিপ প্রোগ্রাম ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ০৮:৩২ পিএম

গণমাধ্যম কর্মীদের জন্য ফেলোশিপ প্রোগ্রাম ঘোষণা

তরুণ ও প্রতিশ্রুতিশীল গণমাধ্যমকর্মী ও পেশাদার সংবাদকর্মীদের জন্য ওয়াটারএইড সম্প্রতি এর ফ্ল্যাগশিপ মিডিয়া ফেলোশিপ কর্মসূচির তৃতীয় পর্ব ঘোষণা করেছে। কর্মসূচিটি শহরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন (সিডব্লিউআইএস), এর আওতায় গণমাধ্যম কর্মীদের জলবায়ু পরিবর্তন ও ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) সংক্রান্ত বিষয়গুলোতে গভীরভাবে অনুসন্ধানে অনুপ্রাণিত ও সহায়তা করবে। ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২৩’র মূল লক্ষ্য তরুণ জনগোষ্ঠীদেরকে জলবায়ু পরিবর্তন, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত চ্যালেঞ্জ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সম্পর্কে অবহিত করা, এ ব্যাপারে নিত্য নতুন ধারণা বিনিময় এবং সচেতনতা বৃদ্ধি।

এবারের ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২০২৩ -এ আর্থিক অনুদান থাকছে ৬০ হাজার টাকা। নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ সাপেক্ষে ১৮ থেকে ৩৫ বছর বয়সির মধ্যে মোট ১০ জন ফেলো এ প্রোগ্রামে অংশ নিতে পারবেন। ফেলোশিপ প্রোগ্রাম সফলতার সাথে শেষ করা অংশগ্রহণকারীদের একটি অংশগ্রহণ সনদ প্রদান করা হবে। ভোরের কাগজের সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত; ওয়াটারএইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান; এবং বাংলা ট্রিবিউনের বিশেষ সংবাদদাতা উদিসা ইসলাম এবারের ইয়াং মিডিয়া ফেলোশিপ ২০২২-২০২৩ -এ মেন্টর হিসেবে এ প্রোগ্রামে অংশগ্রহণকারিদের বিভিন্ন পরামর্শ প্রদান করবেন।

আগ্রহীরা এ লিংকে https://forms.gle/JdsW7Lo2GvhPLecG7 প্রবেশ করে এ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ নভেম্বর ২০২২। বিস্তারিত জানতে ভিজিট করুন এ ঠিকানায়: https://www.wateraid.org/bd/young-media-fellowship-on-wash-2022-2023

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

মধ্যস্থতায় কমতে পারে ৪৫ লাখ মামলার জট: আইনমন্ত্রী

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

অক্টোবরে যোগ দেবেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

শাপলা টকিজ বন্ধ, সিনেমা হলশূন্য রংপুর

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App