×

জাতীয়

করোনায় মৃত্যুশূন্য দিন, শনাক্ত ২৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ০৫:০৬ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে শনাক্ত হয়েছেন ২৯ জন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ১৭৭টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৯১ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ। করোনা থেকে সেরে উঠেছেন ১১৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৩৮ জন।

দেশে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৩৩ জনে। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৪২৯ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৩২ কারখানা বন্ধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৩২ কারখানা বন্ধ

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি: বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বিমানমন্ত্রীর

পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি: বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বিমানমন্ত্রীর

৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App