×

জাতীয়

মনের দিক থেকে আমরা এক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ০১:০৩ পিএম

মনের দিক থেকে আমরা এক

ছবি: সংগৃহীত

মনের দিক থেকে আমরা এক

ছবি: ভোরের কাগজ

আসামের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি বলেছেন, আমরা ভৌগলিক ও মনের দিক থেকে আলাদা হইনি। আমরা আলাদা শুধু প্রশাসনিকভাবে। অন্য ক্ষেত্রে আমাদের মিল রয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে স্থলবন্দর দিয়ে ভারতের আসাম বিধানসভার প্রায় ৩৫ জন বিধায়কসহ ৬২ জনের একটি দল বাংলাদেশে এসেছেন।

তিনি জানান, আসামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়াতেই শুভেচ্ছা সফর হিসেবে ঢাকায় আসছেন তারা। সংসদীয় ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানবেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা সফরকালে বিধানসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। একইসঙ্গে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন। বিধায়করা রাঙামাটির একটি গ্রামে যাবেন যেখানে অসমিয়া লোক বসবাস করেন।

প্রতিনিধি দলটি খাগড়াছড়িতে যাবে। সেখানে তারা বোড়ো জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। আসাম বিধায়ক প্রতিনিধিদলে একটি সাংস্কৃতিক দলও আছে। তারা বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে। সফর শেষে আগামী ২৩ নভেম্বর প্রতিনিধিদলটি ঢাকা ত্যাগ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App