×

জাতীয়

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন, শনাক্ত ৩৫১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২, ০৫:৪১ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৫১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৫১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২০৭ জন এবং ঢাকার বাইরের ১৪৪ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো এক হাজার ৭১০ জনে।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৫৮ হাজার ২০৯ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৩৭ হাজার ১০ জন এবং ঢাকার বাইরের ২১ হাজার ১৯৯ জন। ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৫৪ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৩২ কারখানা বন্ধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৩২ কারখানা বন্ধ

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি: বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বিমানমন্ত্রীর

পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি: বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বিমানমন্ত্রীর

৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App