×

জাতীয়

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন, শনাক্ত ৩০৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ০৯:১৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৩০৮ জন।

সোমবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, আক্রান্ত ৩০৮ জনের মধ্যে ১৭২ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১৩৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৮ হাজার ৯২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৩৯০ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২১ হাজার ৫৩৭ জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুতে মোট ২৫৭ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৩২ কারখানা বন্ধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ, ৩২ কারখানা বন্ধ

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি: বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বিমানমন্ত্রীর

পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি: বিমানবন্দরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বিমানমন্ত্রীর

৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App