×

জাতীয়

৪৫তম বিসিএসের আবেদন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ১০:২৫ এএম

৪৫তম বিসিএসের আবেদন শুরু

ছবি: সংগৃহীত

৪৫তম বিসিএসের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ০৬টা পর্যন্ত। এর আগে গত ৩০ নভেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৫তম বিসিএসে মোট ২,৩০৯ জনকে ২৬টি ক্যাডারে নিয়োগ দেয়া হবে।

এ ছাড়া নন-ক্যাডারে নিয়োগ পাবেন ১,০২২ জন। এবার সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে (চিকিৎসক) ৫৩৯ জন। সহকারী সার্জন পদে ৪৫০ জন এবং ডেন্টাল সার্জন পদে ৮৯ জন। এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪ জন, পুলিশে ৮০ জন, কাস্টমসে ৫৪ জন, আনসারে ২৫ জন, কর ক্যাডারে ৩০ জন এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেয়া হবে। নন-ক্যাডারে নবম গ্রেডে ৫০৫ জন, দশম গ্রেডে ৬০ জন, একাদশ ও দ্বাদশ গ্রেডে ৪৫৭ জনকে নিয়োগ দেয়া হবে।

আগ্রহীরা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটের (bpsc.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৭০০ টাকা। তবে কোটাধারীদের জন্য ফি ১০০ টাকা। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা যাবে। উল্লেখ্য, এই প্রথম বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। ক্যাডার পদের মতো নন-ক্যাডার পদেও পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পারবেন প্রার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App