×

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির নেতাদের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৬:২৮ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির নেতাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির নেতাদের সাক্ষাৎ ছবি: ভোরের কাগজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির শীর্ষ নেতারা।  মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ। প্রধানমন্ত্রী প্রেস উইংসূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শারীরিক খোঁজ-খবর নেন ও কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ দেন। এছাড়া প্রধানমন্ত্রী পৃথিবীর যেকোনো দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোচনা করেন।

এ সময় জাতীয় পার্টির নেতারা বলেন, স্বাধীন বাংলাদেশে আজ মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে অনেক ঘাত-প্রতিঘাতের পর একটি স্থিতিশীল গণতন্ত্রিক ব্যবস্থা কার্যকর রয়েছে। যার সুফল বাংলাদেশের জনগণ ভোগ করছে। দেশের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সাধিত হচ্ছে। জাতীয় পার্টি তার রাজনৈতিক অবস্থান থেকে দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা বজায় রাখতে বদ্ধ পরিকর এবং জাতীয় পার্টি এ লক্ষ্যে প্রধান বিরোধী দল হিসেবে সংসদ ও সংসদের বাইরে গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলবেন আসিফ মাহমুদ

‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

আসিফ নজরুল ‘বাঁধনের ওপর হামলা সহ্য করার মতো নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App