×

জাতীয়

গরুর দড়ি-খুঁটি নিয়ে বাগবিতণ্ডা, দুই ভাইয়ের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৯:১৪ পিএম

গরুর দড়ি-খুঁটি নিয়ে বাগবিতণ্ডা, দুই ভাইয়ের মৃত্যু

পুলিশের হাতে আটক পিতা-পুত্র শফিকুল ইসলাম ও খোরশেদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর দড়ি ও খুঁটি নিয়ে বিতর্কের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন দুই সহোদর ভাই। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চার প্রতিবেশী।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম খুরুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার জহির আহাম্মদের ছেলে জালাল উদ্দিন (২৮) ও তার ছোট ভাই কামাল হোসেন (২৫)। আহতরা হলেন, মো. ইদ্রিছ (৬৫) ও তার তিন ছেলে মো. বাদশা (১৮), সালাউদ্দিন (২৬) এবং মো. রানা (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরের দিকে জালাল তার গৃহপালিত পশুকে মাঠে ঘাস খেতে বেঁধে দিয়ে আসেন। কিছুক্ষণ পর গিয়ে দেখেন, তার গরুর গলার দড়ি খুলে নিয়ে গেছে। খুঁজতে গিয়ে খুঁটিসহ দড়িটি ঘাতক শফিকুল ইসলামের হাতে দেখতে পান। এই নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে দু'জনের মধ্যে হাতাহাতি হলে শফিকুলের মাথায় আঘাত লেগে ফেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেন।

এর জেরে একই দিন বিকেলে শফিকুল ইসলামের তিন ছেলে খোরশেদ, মোরশেদ ও সাইফুল নিহত জালাল উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে ভাই কামালসহ প্রতিবেশী ইদ্রিছ ও তার তিন সন্তানরা এগিয়ে আসেন। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান দুই ভাই জালাল ও কামাল। গুরুতর আহত হন প্রতিবেশী ইদ্রিছসহ তার তিন ছেলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে নিয়ে আসেন। ঘটনাস্থল থেকে পিতা-পুত্র শফিকুল ইসলাম (৬২) ও খোরশেদকে (২৮) আটক করে পুলিশে হস্তান্তর করেন স্থানীয়রা। তবে অপর দুই ঘাতক মোরশেদ (২৩) ও সাইফুল (৩৫) পালিয়ে যেতে সক্ষম হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেপের দায়িত্বরত চিকিৎসক তাহেরাতুল আশরাফী বলেন, আহতের হাসপাতালে আনার পর দু'জন মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ইদ্রিছের অবস্থা আশঙ্কাজনক।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিতা ও পুত্রকে আটক করা হয়েছে। পলাতক দু'জনকে ধরতে চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App