×

জাতীয়

নতুন ৯৩ দলের আবেদন যথাযথ নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০৮:৫৯ এএম

নতুন ৯৩ দলের আবেদন যথাযথ নয়

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) ৯৩টি নতুন দল আবেদন করেছিল। তাদের কারো আবেদন যথাযথ বলে মনে করেনি ইসি। এদের মধ্যে ১৪টি দলের আবেদনপত্র বাতিল করার সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। আর তথ্যের ঘাটতি থাকায় তা পূরণের জন্য ৭৭টি দলকে ১৫ দিন সময় দেয়া হয়েছে। বাকি দুটি দল তাদের আবেদনপত্র প্রত্যাহার করে নিয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক বাছাইয়ে কোনো দলের আবেদনই আমরা সঠিকভাবে পাইনি। সে কারণে কয়েকটি দলের আবেদন বাতিল এবং ৭৭টি দলকে ১৫ দিনের মধ্যে তথ্য দিতে বলেছে কমিশন।

আইনে বলা আছে, যেসব দলের আবেদন নির্দিষ্ট ফরমেটে করা হয়নি এবং টাকা জমা দেয়ার চালান কপি জমা দেয়নি, এমন ১৪টি দলের আবেদনপত্র বাতিলের সুপারিশ করা হয়েছে। আর ৭৭টি দল আবেদন ঠিকমতো করলেও তাদের বিভিন্ন রকম তথ্যের ঘাটতি রয়েছে।

যেসব দলের আবেদন বাতিলের সুপারিশ : বঙ্গবন্ধু দুস্থ ও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ), মুসকিল লীগ, বৈরাবরী পার্টি, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ননপ্রবাসী কল্যাণ দল, বাংলাদেশে ডেমোক্রেসি মুভমেন্ট (বিডিএম), বাংলাদেশ জনমত পার্টি, মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্রেটিক পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী ন্যাপ), নতুন ধারা বাংলাদেশ-এনডিবি, সাধারণ জনতা পার্টি (জিপিপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, জাতীয় ইসলামী মহাজোট এবং স্বদেশ কল্যাণ কর্মসূচি।

১৫ দিন সময় পাচ্ছে যেসব দল : বাংলাদেশ এনভায়রনমেন্ট গ্রিন পার্টি, বাংলাদেশ গণআজাদী লীগ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, গণঅধিকার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি, বাংলাদেশ গরিব পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় লীগ, বাংলাদেশ ন্যাশনাল রিপাবলিকান পার্টি, নতুন বাংলা, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি

(কেএসপি), বাংলাদেশ ইত্যাদি পার্টি, সম্মিলিত সংগ্রাম পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, বাংলাদেশ এলডিপি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ আমজনতা পার্টি, বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি (বাংলাদেশ টিজেপি), নৈতিক সমাজ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ জাস্টিস পার্টি, বাংলাদেশ ন্যাশনাল গ্রিন পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, গণ রাজনৈতিক জোট-গর্জো, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ হিন্দু লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলামী পার্টি ও প্রগতিশীল গণতান্ত্রিক জোট (পিডিএ)।

এছাড়াও রয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), ভাসানী অনুসারী পরিষদ, নাকফুল বাংলাদেশ, মুক্ত রাজনৈতিক আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় দল, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি), বাংলাদেশ তৃণমূল লীগ, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (বিএনডিপি), বাংলাদেশ তৃণমূল কংগ্রেস, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি, যুব স্বেচ্ছাসেবক লীগ, ন্যাপ (ভাসানী), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ লেবার পার্টি, জনস্বার্থে বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় ইনফাস পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ মানবতাবাদী দল, ফরওয়ার্ড পার্টি, ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী গ্রুপ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাজাহান সিরাজ), বাংলাদেশ জাতীয় লীগ (বিজেএল), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি।

বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ মাইনরিটি পিপলস পার্টি, বাংলাদেশ জাতীয় বঙ্গ লীগ, নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি), জনতার অধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ ফরায়েজী আন্দোলন, বাংলাদেশ জনতা পার্টি, বাংলাদেশ শ্রমজীবী পার্টি এবং বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি।

এছাড়া বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদ এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নামের দল দুটি তাদের আবেদনপত্র প্রত্যাহার করে নিয়েছে।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৩৯টি। সম্প্রতি ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল কংগ্রেসকে নিবন্ধন দিতে আদালত নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন। এ নিয়ে রায়ের কপি পেলে সিদ্ধান্ত নেবে ইসি।

অন্যদিকে, নতুন দলগুলোর আবেদন বাছাইয়ের পর মাঠ পর্যায়ে যাদের অফিস, সমর্থক ইত্যাদি তথ্য সঠিকভাবে পাওয়া যাবে সেসব দলকে নিবন্ধন দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

পল্লবীতে আবার বাসে আগুন

পল্লবীতে আবার বাসে আগুন

অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App