×

জাতীয়

প্রধানমন্ত্রীকে নিয়ে ছুটলো ঐতিহাসিক মেট্রোরেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০২:০৮ পিএম

প্রধানমন্ত্রীকে নিয়ে ছুটলো ঐতিহাসিক মেট্রোরেল

মেট্ররেলের প্রথম যাত্রি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে ছুটলো ঐতিহাসিক মেট্রোরেল
প্রধানমন্ত্রীকে নিয়ে ছুটলো ঐতিহাসিক মেট্রোরেল

ছবি: সংগৃহীত

সবুজ পতাকা নেড়ে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই  রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে যাত্রা শুরু করলো দেশের প্রথম মেট্রোরেল।

বুধবার (২৮ ডিসেম্বর) ১টা ৫৩ মিনিটে আগারগাঁও স্টেশনের উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে যাত্রা শুরু করে মেট্রো।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হন তার পরিবারের ১০ সদস্য। এ ছাড়া প্রথম ট্রেনের নির্ধারিত যাত্রীরা হলেন- স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৫ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী, ৩ জন উপমন্ত্রী, প্রধানমন্ত্রীর ৬ জন উপদেষ্টা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৯ জন সদস্য, ঢাকা মহানগরের ১২টি আসনের সংসদ সদস্য ও ঢাকার দুই সিটি মেয়র। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ১৪ সদস্যকে প্রথম যাত্রায় মেট্রোরেলে চড়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদ, মান্নান খান, রমেশ চন্দ্র সেনসহ মেট্রোরেলের উদ্বোধনী যাত্রায় থাকছেন ২২০ জন। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে দেশের প্রথম মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ একটি আধুনিক মেট্রোরেল ব্যবস্থায় প্রবেশ করল। মেট্রোরেল ছাড়ার মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে তা আগারগাঁও স্টেশনে এসে পৌঁছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App