×

জাতীয়

দুর্নীতি নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৬ পিএম

সংসদে বিরোধী দলনেতা রওশন এরশাদ দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূলের মাধ্যমে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বলার অপেক্ষা রাখে না দুর্নীতি দেশের অন্যতম বড় সমস্যা। এর বিরুদ্ধে সর্বাত্বক লড়াই জরুরি। সন্ত্রাস ও সহিংসতা দেশে একটা বড় ব্যাধি। সংগ্রামে সামিল হতে হবে দলমত নির্বিশেষে সবাইকে, না হলে এগুলো দূর করা যাবে না। বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতির পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে রাষ্ট্রপতি তার ভাষণে যেসব কথা বলেছেন তা আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক। এগুলো শুধু আমাদের জন্যই নয়, সারা বিশ্বের জন্য প্রাসঙ্গিক। এসব মোকাবিলা করতে আমাদের সতর্কভাবে প্রস্তুত থাকতে হবে।

রওশন এরশাদ বলেন, প্রবৃদ্ধি ৭.৫২ শতাংশে দাঁড়িয়েছে বলে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন। যা সামগ্রিক অর্থনৈতিক বিবেচনায় ইতিবাচক। মাথাপিছু জাতীয় আয় পূর্ববর্তী অর্থ বছর থেকে ২৩৩ মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে ২৮২৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কিন্তু অর্থনৈতিক উন্নয়নে জিডিপি কতটা কার্যকর তা নিয়ে ইদানিং প্রশ্ন উঠেছে। শুধু জিডিপি প্রবৃদ্ধি বাড়লেই দেশে উন্নয়নের জোয়ার বইবে তা বলা যাবে না। সাধারণ মানুষের জীবনমানে কতটুকু উন্নতি হয়েছে তা দেখতে হবে।

বিরোধী দলনেতা বলেন, প্রবৃদ্ধি বিতর্কে না গিয়ে সরকারের উচিত হবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দিকে বেশি গুরুত্ব দেয়া। তাহলে বৈষম্য কমবে, সাধারণ জনগণ উপকৃত হবে। দেশের মধ্যবৃত্ত ও নিন্ম আয়ের মানুষদের রক্ষা করতে হলে এমন পদক্ষেপ নিতে হবে যাতে কৃষক ন্যায্যমূল্য পায়। ভোক্তারাও সহনীয় দামে খাদ্যশস্য কিনতে পারে। তবে সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে খাদ্যশস্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে সরকারকে।

তিনি বলেন, সাম্প্রতিককালে বিদ্যুৎ পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সব মহলের আপত্তির পরও সরকার বিদ্যুতের দাম বাড়ালে সব কিছুর খরচ বাড়বে। ফলে আরেক দফা বাড়বে দ্রব্যমূল্য। ক্ষতিগ্রস্থ হবে রপ্তানি খাত। এ সময় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখা উচিত ছিলো। আমি আশা করবো বিষয়টি পুর্নবিবেচনা করবে সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App