×

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলির সৌজন্য সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০২ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলির সৌজন্য সাক্ষাৎ

শুক্রবার সকালে সৌরভ গাঙ্গুলি ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে নিয়ে গণমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য উপস্থিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: পিএমও

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলির সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলির সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সফর কালে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দেখা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এই সাক্ষাতের সময় সৌরভের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলি ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সূত্রে জানা যায়, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের আমন্ত্রণে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সদ্য সাবেক সভাপতি ও দেশটির সর্বকালের সেরা অধিনায়কদের একজন বলে বিবেচিত সৌরভ এবার বাংলাদেশ সফরে এসেছেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি হোটেলে ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী আয়োজনে নিজের বক্তব্যে বাংলাদেশের প্রতি নিজের আবেগ ও এদেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার কথা বারবার তুলে ধরেন ভারতের এই ব্যাটসমান।

সৌরভ ভারতীয় বোর্ডের প্রধান থাকার সময় ভারত প্রথমবার গোলাপি বলের দিন-রাতের টেস্ট আয়োজন করে ২০১৯ সালের নভেম্বরে। সেসময় সৌরভের আমন্ত্রণে কলকাতায় খেলা উপভোগ করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তখন প্রধানমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন সৌরভ।

“আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অবিশ্বাস্য। উনাকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। একজন প্রধানমন্ত্রী এখানে এসে বলছেন, ‘আমি সারাদিন খেলা দেখব, হোটেলে যাব না’, এটা ভাবা যায় না। উনাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেবেন।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যবর্তী নির্বাচনে পাল্টে গেল রাজনীতির সমীকরণ

মধ্যবর্তী নির্বাচনে পাল্টে গেল রাজনীতির সমীকরণ

শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App