×

জাতীয়

ভয়াল ‘কালরাত’ স্মরণ করলো বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১১:২৪ পিএম

ভয়াল ‘কালরাত’ স্মরণ করলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল সেই ‘কালরাত’ স্মরণ করলো পুরো বাংলাদেশ। আজ শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টায় সব আলো নিভিয়ে সেই রাতে নিরীহ মানুষকে নির্বিচারে হত্যার ঘটনাকে স্মরণ করেছে পুরো জাতি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বানে ২৫ মার্চ কালরাতে অপারেশন সার্চলাইটের নামে নিরীহ বাঙালিদের ওপর নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে দেশব্যাপী এক মিনিট নীরবতা পালনের কর্মসূচি গ্রহণ করা হয়।

এদিন রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত প্রতীকী এই কর্মসূচি পালিত হয়। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো এর আওতামুক্ত ছিল। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে স্বাধীনতার দিকনির্দেশনা পাওয়ার পর মুক্তিকামী জনতার মধ্যে বিদ্রোহ দানা বাঁধতে থাকে। অন্যদিকে, পাকিস্তানি সেনাবাহিনী নিধনযজ্ঞের প্রস্তুতি নেয়।

মুক্তির আন্দোলনকে স্তব্ধ করে দেয়ার জন্য ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সেনাবাহিনী।

‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনস, রমনা কালীমন্দিরসহ বিভিন্ন এলাকায় তারা শুরু করেছিল বর্বর গণহত্যা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্থনীতিতে গতি ফেরাতে তিন খাতে সংস্কারে জোর বিশ্বব্যাংকের

অর্থনীতিতে গতি ফেরাতে তিন খাতে সংস্কারে জোর বিশ্বব্যাংকের

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি : সড়কমন্ত্রী

নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি : সড়কমন্ত্রী

ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App