×

জাতীয়

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতদের ৮ জন বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০৮:১৪ পিএম

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতদের ৮ জন বাংলাদেশি

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় নিহত ২০ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি।

মঙ্গলবার (২৮ মার্চ) সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির আল এখবারিয়া চ্যানেলের খবরে বলা হয়েছে, আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে ঘটা এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। আহতের মোট সংখ্যা প্রায় ২৯ জন।

হতাহতরা বিভিন্ন দেশের বলে খবরে বলা হয়েছে। তবে তারা ঠিক কোন দেশের তা বলা হয়নি।

সৌদির বেসরকারি ওকাজ পত্রিকার খবরে বলা হয়েছে, ব্রেক কাজ না করায় একটি সেতুর সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App