×

জাতীয়

সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৪:৫৭ পিএম

সরকারি হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা চালু

ছবি: সংগৃহীত

দেশের সরকারি হাসপাতালে ফি দিয়ে রোগীরা এখন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে বৈকালিক সেবা পাবেন। প্রাথমিকভাবে ৫১টি সরকারি হাসপাতালে এই সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, দেশের ১২টি সদর হাসপাতাল ও ৩৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা মিলবে। দুপুর পর্যন্ত বিদ্যমান সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরকারি চিকিৎসকরা রোগী দেখবেন। বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষাও করবেন। এর মাধ্যমে রোগীরা মানসম্মত সেবা পাবেন এবং বেসরকারি হাসপাতালের ওপর চাপ কমবে।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিলে ভোটের আগে অনলাইন জুয়া নিষিদ্ধ

ব্রাজিলে ভোটের আগে অনলাইন জুয়া নিষিদ্ধ

আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুরস্কার পাবে পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুরস্কার পাবে পুলিশ

নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

পুলিশে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা

পুলিশে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App