×

জাতীয়

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ মালদ্বীপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৯:৫৮ এএম

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ মালদ্বীপ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে মালদ্বীপের শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ভিসা দেয়ার সিদ্ধান্তে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মালদ্বীপ সরকার।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশে সরকার-অনুমোদিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া মালদ্বীপের শিক্ষার্থীদের ভিসা প্রদানের সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, বাংলাদেশে সরকার অনুমোদিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বা কোনো ইন্টার্নশিপ প্রোগ্রামে মালদ্বীপের শিক্ষার্থীদের নিজ নিজ কোর্সের পুরো সময়ের জন্য তাদের ভিসা প্রদান করবে বাংলাদেশ। গত শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে এ প্রসঙ্গে ধন্যবাদ জানিয়ে চিঠিতে উল্লেখ করেন, বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশে অধ্যয়নরত মালদ্বীপের শিক্ষার্থী ও ইন্টার্নদের ভিসা সংক্রান্ত বিদ্যমান উদ্বেগ নিরসনে নিশ্চিতভাবে সহায়ক হবে।

এছাড়া ভবিষ্যতে বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য এটি প্রণোদনা হিসেবে কাজ করবে। দুই দেশের মধ্যে উচ্চ-পর্যায়ের সফর বিনিময় ও সরকারি যোগাযোগের ইতিবাচক প্রতিফলন হিসেবে বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আরো সহায়ক হবে- বলে চিঠিতে আশা প্রকাশ করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী।

মালদ্বীপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশ মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে আগামী বছরগুলোতে দুদেশের অংশীদারিত্বের আরো সুযোগ প্রদান করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App