×

জাতীয়

আনন্দের বাজারের ৩১৫ কোটি টাকা আত্মসাত: দুদককে অনুসন্ধানের নির্দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০২:৫১ পিএম

ই-কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজারের বিরুদ্ধে গ্রাহকের ৩১৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে। এর সত্যতা যাচায়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তিন গ্রাহকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের প্রতি ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

২০২০ সালের জুলাই মাসে গুলশানের জব্বার টাওয়ারের ১৩ তলায় কার্যালয় খুলে ব্যবসা শুরু করে আনন্দের বাজার।

রিটকারীরা হলেন, মুশফিকুর রহমান, হাসনাইন আল রাশেদ শামীম সহ তিন জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App