×

জাতীয়

আজও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০৯:৩২ এএম

রাজধানী ঢাকার বায়ুর মান ১৫৩ স্কোর নিয়ে ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স- আইকিউএয়ার। শুক্রবার সকাল ৮টা ১৬ মিনিটে প্রকাশিত এক সূচক জানা যায় এ তথ্য।

এই সময়ের মধ্যে বায়ুদূষণের শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। শহরটির দূষণের সূচকে স্কোর হচ্ছে ৩৪৯ অর্থাৎ ‘বিপজ্জনক’।এরপর দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান। শহরটির স্কোর হচ্ছে ১৯৬ অর্থাৎ ‘অস্বাস্থ্যকর’। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর হচ্ছে ১৭৩ অর্থাৎ করাচির বায়ুও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তারপর রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর হচ্ছে ১৬৬ অর্থাৎ সেখানকার বায়ুও অস্বাস্থ্যকর। ১৬৩ স্কোরে রয়েছে চীনের সাংহাই, বলা যায় সেখানকার বায়ুও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি হিসেবে ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এশিয়া কাপের সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা

এশিয়া কাপের সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেটে ১৭৮টি পদে চাকরির সুযোগ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেটে ১৭৮টি পদে চাকরির সুযোগ

পয়োনিষ্কাশন শিখতে ভারতে যাচ্ছেন গৃহায়নের তিন কর্মকর্তাসহ ৬ জন

পয়োনিষ্কাশন শিখতে ভারতে যাচ্ছেন গৃহায়নের তিন কর্মকর্তাসহ ৬ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App