×

জাতীয়

রমনায় ডাকাতির প্রস্তুতি: আটক ছয়জন কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৩, ০৬:৩৬ পিএম

রাজধানীর রমনা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আটক ডাকাত দলের ছয় সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা হলেন- মো. হারুন, মো. আলাল হোসেন, মো. জয়নাল হাওলাদার, মো. আনিছ, মো. আলম ও মো. রিপন।

বৃহস্পতিবার (৪ মে) আসামিদের আদালতে তুলে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।অপরদিকে আসামিদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মোহনা আলমগিরের আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, বুধবার (৩ মে) সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে কতিপয় দুষ্কৃতিকারী রমনা মডেল থানার দি গ্র্যান্ড প্লাজা শপিং মলের সামনে পাকা রাস্তার ওপর পিকআপযোগে অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হারুন, আলাল, জয়নাল, আনিছ, আলম ও রিপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি চাপাতি, দুটি লোহার রড ও ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা রমনা এলাকায় ডাকাতি করার জন্য সমবেত হয়েছিলো বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App