×

জাতীয়

সিনহার প্লট দুর্নীতি মামলার প্রতিবেদন ১৩ জুলাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৩:০৭ পিএম

সিনহার প্লট দুর্নীতি মামলার প্রতিবেদন ১৩ জুলাই

ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার করে ঢাকার উত্তরায় প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৮ মে) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য দিন ধার্য ছিল। তবে দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান আগামী ১৩ জুলাই পরবর্তী দিন ধার্য করেন।

এরআগে, গত ১০ অক্টোবর দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলাটি করেন। এতে বলা হয়, এসকে সিনহার বিরুদ্ধে মামলায় ৭ কোটি ১৪ লাখ ৫ হাজার ৮৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। তিনি তার ভাইয়ের নামে অবৈধভাবে বরাদ্দ নেয়া পূর্বাচলের প্লটটি ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচল থেকে উত্তরার সেক্টর-৪ এ স্থানান্তর করেন।

পরবর্তীতে রাজউক থেকে অনুমোদনও করান। উত্তরা আবাসিক এলাকায় এ ভবনের রাজউকের প্লট বাবদ ৭৫ লাখ টাকা ও নির্মাণ বাবদ ৬ কোটি ৩১ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা ব্যয় হয়। সব মিলিয়ে ৭ কোটি ৬ লাখ ৫ হাজার ৮৬৫ টাকা তিনি নিজেসহ রাজউক থেকে পরিশোধ করেন। কিন্তু সিনহার এ সম্পদ অর্জনের বৈধ কোনো উৎস নেই এবং তা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App