×

জাতীয়

আরো ৫৫৫ সুদান প্রবাসীকে নেয়া হচ্ছে জেদ্দায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ০৪:৪০ পিএম

আরো ৫৫৫ সুদান প্রবাসীকে নেয়া হচ্ছে জেদ্দায়

ছবি: সংগৃহীত

সুদানে থাকা আরো ৫৫৫ বাংলাদেশিকে চারটি বিশেষ (চার্টার্ড) ফ্লাইটে জেদ্দায় নেয়া হচ্ছে। এর মধ্যে আজ বুধবার (১০ মে) তিনটি ও আগামীকাল আরো একটি ফ্লাইটে সবাইকে জেদ্দা নেয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত মহাসাগরীয় সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সেখানে আটক ৫৫৫ জনই নিরাপদে আছেন বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি নাগরিকদের সুদান থেকে যে গতিতে নিয়ে আসা হবে ভেবেছিলাম, সেটি হয়নি; বরং দেরি হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত হয়েছে, ‘আমরা আমাদের নিজেদের খরচে পোর্ট সুদান থেকে সেখানকার স্থানীয় চারটি চার্টার্ড ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্টে এ ৫৫৫ বাংলাদেশিকে নিয়ে আসবো।’

শাহরিয়ার আলম বলেন, বুধবার তিনটি ফ্লাইট জেদ্দা পর্যন্ত অপারেট করবে; বৃহস্পতিবার করবে আরেকটি। জেদ্দা থেকে ঢাকা আনতে বাংলাদেশ বিমানের কমার্শিয়াল ফ্লাইট উন্মুক্ত আছে। সেখানে আসন সংখ্যার কিছুটা সীমাবদ্ধতা আছে বলে মনে হচ্ছে। এ কারণে বিমানের একটি বিশেষ ফ্লাইটেরও ব্যবস্থা করা হয়েছে।

তারা সবাই নিরাপদে আছেন, তবে থাকার কষ্ট হচ্ছে; তাদের জন্য প্রয়োজনীয় অর্থ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App