×

জাতীয়

সুদান থেকে ফিরলেন আরও ২৬২ বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৩, ১০:৫৬ এএম

সুদান থেকে ফিরলেন আরও ২৬২ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

সুদান থেকে ফিরলেন আরও ২৬২ বাংলাদেশি
সুদান থেকে ফিরলেন আরও ২৬২ বাংলাদেশি

ছবি: ভোরের কাগজ

সুদান থেকে ফিরলেন আরও ২৬২ বাংলাদেশি
সুদান থেকে ফিরলেন আরও ২৬২ বাংলাদেশি

সংঘাত কবলিত সুদান থেকে সৌদি আরবে আশ্রয় নেয়া ২৬২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে শুক্রবার (১২ মে) তারা ঢাকায় আসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। গত ৮ মে থেকে এ পর্যন্ত মোট ৪৪৯ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ৮ মে ১৩৬ জন ও ১১ মে ৫১ জন সুদান প্রবাসী দেশে ফেরেন।

জানা গেছে, শুক্রবার সকাল আটটা ৪০ মিনিটে বিমানের ফ্লাইট বিজি ৩৩৮ এর মাধ্যমে মদিনা থেকে ২৩৯ জন ও দুপুর সোয়া ১২টায় বিজি ১৩৬ এর মাধ্যমে জেদ্দা থেকে ২৩ জন দেশে পৌঁছেছেন।

দেশে ফেরার পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানানো হয়।

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খুরশেদ আলম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App