×

জাতীয়

২০ রেল ইঞ্জিন হস্তান্তর করল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৩, ০৫:২০ পিএম

২০ রেল ইঞ্জিন হস্তান্তর করল ভারত

মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় লোকোমোটিভ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় রেল ভবন থেকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের রাজধানী নয়াদিল্লিস্থ রেল মন্ত্রণালয় থেকে ভারতীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। ইনসেটে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। ছবি: ভোরের কাগজ

বাংলাদেশের দীর্ঘদিনের রেল ইঞ্জিনের সংকট নিরসনে বাংলাদেশকে অনুদানের ২০টি ব্রডগেজ রেল ইঞ্জিন হস্তান্তর করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার (২৩ মে) বিকেল সাড়ে চারটায় লোকোমোটিভ হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি দুই দেশের রেলমন্ত্রী যোগদান করেন।

রেল ভবন থেকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের রাজধানী নয়াদিল্লিস্থ রেল মন্ত্রণালয় থেকে ভারতীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি এই হস্তান্তর অনুষ্ঠানে যোগদান করেন। এসময় বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, রেল সচিব ড. হুমায়ুন কবির, রেলের মহাপরিচালক কামরুল আহসান, নয়াদিল্লিতে বাংলাদেশস্থ ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বছর ১ জুন দিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের রেলমন্ত্রীর বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ২০টি রেল ইঞ্জিন চাওয়া হয়। পরবর্তী সময়ে ২০২২ সালে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারত সরকার এই রেল ইঞ্জিন সরবরাহ করবে বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করেন। এর আগে ২০২০ সালের জুলাই মাসে ভারত ১০টি  রেল ইঞ্জিন দিয়েছিলো।

এই নিয়ে গত তিন বছরের মধ্যে  বাংলাদেশকে ৩০ রেল ইঞ্জিন উপহার দিলো ভারত। যাতে করে রেলওয়ের ইঞ্জিনের অভাব কিছুটা দূর হবে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

বাংলাদেশ রেলওয়েকে ২০টি রেল ইঞ্জিন দেবার জন্য ভারতীয় রেলমন্ত্রী তথা ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে সর্ববিধ সহায়তা করে। ভারত সরকার এ দেশের রেলওয়ের উন্নয়নে বহু প্রকল্পে সহায়তা করছে। এসময় তিনি রেলের উন্নয়নে ভারতীয় অর্থায়ন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ভারতীয় রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। এই দুই দেশের বন্ধুত্ব উত্তরোত্তর আরো বাড়বে। যা বিভিন্ন ক্ষেত্রে প্রতীয়মান হচ্ছে। সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে দুই দেশ এগিয়ে যেতে একত্রে কাজ করছে। ১৭০০ কোটি ডলারের ঋণ ভারত বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে দিয়েছে। ভারত সরকার বাংলাদেশের রেলওয়ের বিভিন্ন সেকশনের উন্নয়নে কাজ করে চলেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও বাংলাদেশ এক সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছে, যাবে। দুই দেশের বন্ধুত্ব চিরদিন অটুট থাকবে।

২০টি রেল ইঞ্জিন ভারতীয় স্থলবন্দর গেদে হয়ে বাংলাদেশের দর্শনা রেল জংশনের কর্মকর্তারা গ্রহন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App