×

জাতীয়

ঢাকায় পৌঁছেছেন ওআইসি মহাসচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৭:৪৮ পিএম

ঢাকায় পৌঁছেছেন ওআইসি মহাসচিব

ছবি: সংগৃহীত

ইসলামি সহযোগিতা সংস্থা’র (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বাংলাদেশে পাঁচ দিনের সফরে আজ ঢাকায় পৌঁছেছেন।

আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। হিসেন ব্রাহিম তাহা ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) আচার্য হিসাবে ৩৫তম কনভোকেশনে অংশ গ্রহণ করবেন। আগামী ৩০ মে আইইউটি’র ক্যম্পাসে কনভোকেশন অনুষ্ঠিত হবে। এছাড়াও এ সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করবেন তিনি।

শনিবার (৫ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদ ও ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ওআইসি মহাসিচিবকে স্বাগত জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App