×

জাতীয়

সিলেট-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০১৮, ০১:২২ পিএম

সিলেট-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ
সিলেটে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত্যু ফান্ডের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে সিলেট-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। শুক্রবার সকাল থেকে ঢাকা-সিলেট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল। সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম আহমদ ফলিক জানান , মৃত্যু ফান্ডের টাকা দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া হতো। এজন্য প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তোলা হলেও সম্প্রতি চাঁদার পরিমাণ ৫০ টাকা করা হয়। এর প্রতিবাদে ঢাকা পরিবহন মালিক সমিতি শুক্রবার থেকে সিলেটে বাস চলাচল বন্ধ করে দেয়। তবে শুধুমাত্র এনা পরিবহন নামের যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকায় চলাচল করছে বলে জানা গেছে। ওসি খায়রুল ফজল জানান, দুর-পাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও বাস টার্মিনালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App